খুলনা | বৃহস্পতিবার | ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকল্প অবহিতকরণ সভায় কেসিসি প্রশাসক মঞ্জু

পুকুর ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, পর্যাপ্ত বৃক্ষরোপণের মধ্য দিয়ে শহরের তাপমাত্রা স্থায়ীভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৪ এ.এম | ০৩ সেপ্টেম্বর ২০২৬


নগরীতে ‘‘লিভিং ইন এ হটার ওয়ার্ল্ড : ইমপ্র“ভড হিট প্রিপেয়ার্ডনেস এন্ড মিটিগেশন থ্রু কমিউনিটি রেসপনসিভ আর্লি ওয়ার্নিং সিস্টেমস ইন থ্রি গ্লোবাল সাউথ সিটিস’’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ সভা বুধবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সভাপতির বক্তৃতায় প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে নগরবাসীকে রক্ষার জন্য বিভিন্ন ধরণের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি। এক সময়ে শহরের প্রতিটি বাড়িতে একটি করে পুকুর ছিল, পর্যাপ্ত গাছ ছিল। ফলে তাপমাত্রাজনিত কোন প্রভাব এ শহরে ছিল না। কিন্তু সময়ের পরিবর্তনে প্রিয় এই শহরে অনেক কিছুতে পরিবর্তন ঘটেছে, অনেক বিষয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। সে কারণে এ নগরীকে কিভাবে শীতল রাখা যায় তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। পুকুর ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, পর্যাপ্ত বৃক্ষরোপণের মধ্য দিয়ে শহরের তাপমাত্রা স্থায়ীভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পাশাপাশি উন্নয়ন সহযোগীদের কাজের মধ্যে সমন্বয় ও মনিটরিং করা গেলে প্রকল্পগুলি ফলপ্রসূ হবে বলে তিনি উল্লেখ করেন।
যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাকটিক্যাল একশন এ সভার আয়োজন করে। সংস্থাটি ১৯৯০ সাল হতে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রেখে আসছে। প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষ করে তাপদাহ এবং বাস্তব চিত্র বিবেচনা করে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রস্তুত করা হবে যা জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলায় খুলনা মহানগরীকে সমৃদ্ধ করবে। প্রকল্প বাস্তবায়নের সময়কাল হচ্ছে জুলাই ২০২৬ থেকে জুন ২০২৮ সাল পর্যন্ত।
এছাড়া প্রকল্পের আওতায় খুলনা শহরের বেসলাইন সমীা, তাপমাত্রার আগাম সতর্কীকরণ ব্যবস্থা, প্রযুক্তিগত চাহিদা মূল্যায়ন, অংশীজনদের চাহিদা ও সমতার ম্যাপিং; বয়স্ক, শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের তাপ-স্বাস্থ্য বিষয়ক অংশগ্রহণমূলক মূল্যায়ন; পরিচ্ছন্নতা কর্মী, দিনমজুর, রিকশাচালক, হকারদের তাপ-পেশা বিষয়ক অংশগ্রহণমূলক মূল্যায়ন, খুলনার জন্য নগর তাপ ও হট-স্পট ম্যাপিং, রিকশায় স্বল্পমূল্যের মোবাইল হিট সেন্সর স্থাপন, আবহাওয়া-জলবায়ু তথ্যের উপর কর্মরত কর্মকর্তা ও স্থানীয় জলবায়ু কর্মীদের প্রকিু প্রদান, খুলনার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণদের অগ্রাধিকার দিয়ে তাপ-স্বাস্থ্য কর্মপরিকল্পনা তৈরি, স্থানীয় অংশীজনদের সাথে অন্তত একটি অগ্রাধিকারমূলক তাপ প্রশমন পাইলট প্রকল্পে সম্মত হওয়া, ঝুঁকিপূর্ণ পেশার জন্য প্রশমন বিষয়ে পেশাগত বিভাগের কর্মীদের প্রকিত দেওয়া, খুলনায় তাপ প্রশমন পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে।  
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, আর্কিটেক্ট রেজবিনা খানম, কুয়েট-এর শিক্ষক প্রফেসর ড. তুষার কান্তি রায় ও মোঃ রায়হান খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিল সওগাত ও  মোঃ তৌকির হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশিদসহ কেসিসি’র প্রকল্পভুক্ত ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও অংশীজনবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন প্রাকটিক্যাল একশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম ও প্রকল্পের পটভূমি ও কার্যক্রম উপস্থাপন করেন থিম্যাটিক লিড-কাইমেট রেজিলিয়েন্স তামান্না রহমান।

প্রিন্ট

আরও সংবাদ