খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

দিঘলিয়ায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিঘলিয়া প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ০৩ সেপ্টেম্বর ২০২৬


বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনার দিঘলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি এবং বারাকপুর খালে পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলালের প্রতিনিধি ও খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মনিরুল হক বাবুল, শরীফ ইকবাল হোসেন, আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রুনু ও মোঃ নয়ন।
দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক। সভা শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি পথেরবাজার এলাকা থেকে শুরু হয়ে বোগদিয়া স্কুল মাঠ চত্বরে গিয়ে শেষ হয়। পরে নেতৃবৃন্দ বারাকপুর খালে পোনা মাছ অবমুক্ত করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ