খুলনা | শুক্রবার | ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩

সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানকে কারণ দর্শানোর নোটিশ

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ০৪ সেপ্টেম্বর ২০২৬


মহানগর বিএনপি’র সাবেক সভাপতি এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় গালিগালাজ করা অভিযোগ আনা হয়েছে সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বিরুদ্ধে।
কারণ দর্শানো নোটিশে বলা হয় রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে গালাগালি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের কারণে কেন আপনার বিরুদ্ধে স্থায়ী শান্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী ৭ দিনের মধ্যে লিখিত দাখিলের নির্দেশ প্রদান মহানগর শ্রমিক দল। নোটিশে স্বাক্ষর করেছে সংগঠনের আহবায়ক মোঃ মজিবর রহমান ও  সদস্য সচিব  মোঃ শফিকুল ইসলাম। 
এদিকে মিজানের বিচার ও গ্রেফতারের দাবি জানিয়েছে ২১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক নেতারা। বিবৃতিদাতারা হলেন ওহিদুজ্জামান খসরু, শ্রমিক ইউনিয়ন স্টেশন রোড শাখার সভাপতি মোঃ শামীম খান, শ্রমিক দলের সাবেক নেতা আলমগীর হোসেন ব্যাপারী, শহিদ হাওলাদার, আনোয়ার হোসেন, সরদার মিজানুর রহমান, মোঃ আখতার হোসেন বিপু, রবিউল ইসলাম, হাফিজুর রহমান, নূরুল ইসলাম, ইউনূস সরদার, কালু সরদার, খোকন সরদার, জামান চৌধুরী প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ