খুলনা | শুক্রবার | ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় হামলার মাস পেরুলেও গ্রেফতার নেই

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ০৪ সেপ্টেম্বর ২০২৬


নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে নিরাপত্তা প্রহরীকে মারধর, গুলিবর্ষণ এবং হুমকির  ঘটনার ১ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এসময় প্রহরীকে লক্ষ্য করে গুলিও করেছিল হামলাকারীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের পরিচালক মোঃ রেজাউল আলম বাদী হয়ে লবণচরা থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মোঃ তৌহিদুল ইসলাম আজাদ (৬০), পবিত্র কুমার সরকার (৪৫), সৈয়দ মোঃ ওবায়দুল্লাহ সহ (৫৫) অজ্ঞাতনামা ৮/১০ জনকে বিবাদী করা হয়। কিন্তু একমাসে কেউ গ্রেফতার না হওয়ায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অধিকাংশের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে ঘটনার প্রতিবাদ এবং গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীরা মানববন্ধন ছাড়াও কেএমপি কমিশনারের নিকট স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
এ ব্যাপারে ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ২০১৩ সাল থেকে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসলেও ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত স্থায়ী ক্যাম্পাসের কোন অগ্রগতি হয়নি। আমি  চেয়ারম্যান নির্বাচিত হবার পর  স্থায়ী ক্যম্পাসের কাজ পুরাদমে শুরু করি। ইতিমধ্যে পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে এবং ভবন নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়েছে। শত বাধা আসলেও আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ভবন নির্মাণ কাজ শেষ করবো। 
উল্লেখ্য ২০২৫ সালের ১৮ নভেম্বর পাইলিংয়ের কাজের উদ্বোধনের সময়ও হুমকির প্রেক্ষিতে লবণচরা এবং সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রিন্ট

আরও সংবাদ