খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

কয়রায় জামায়াতের দাওয়াতি সমাবেশ

কয়রা প্রতিনিধি |
১২:২৫ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন সমাজের সকল স্তরে শান্তি, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতের কোনো বিকল্প নেই। সততা ও দেশপ্রেমের নীতিতে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের কল্যাণে সবাইকে সুসংগঠিতভাবে কাজ করার আহক্ষান জানান তিনি। ‎শুক্রবার সকাল ৯টায় কয়রা উপজেলা জামায়াত কার্যালয়ে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “মানবজাতিকে সঠিক পথ দেখাতে যুগে যুগে নবী-রাসূল ও আসমানী কিতাব নাজিল করে দাওয়াতের কাজ পরিচালিত হয়েছে। মহানবীর সেই আদর্শের পথ অনুসরণ করেই জামায়াতে ইসলামী মানুষের দ্বারে দ্বারে দ্বীনের বাণী পৌঁছে দিচ্ছে।”
‎সমাবেশে উপস্থিত স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান চলাকালে শত শত মানুষ দলটির সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। ‎উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল­াহর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন। সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান জানান, কয়রার প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতে মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে।
 

প্রিন্ট

আরও সংবাদ