খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

পাইকগাছা প্রতিনিধি |
১২:২৬ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


পাইকগাছা বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় পূজা মন্দির ও সরল প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখরের সঞ্চালনায় শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাধন চন্দ্র ভদ্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির, পৌর বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, সাবেক জেলা যুগ্ম আহবায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস এম এমদাদুল হক, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধু ও অলোক মজুমদার। সভায় বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ রায়, সন্তোষ সরকার, সুজিত কুমার মন্ডল, বাবুরাম মন্ডল ও জগদ্বীশ চন্দ্র প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ স্মরণ করার পাশাপাশি সমাজে ধর্মীয় স¤প্রীতি বজায় রাখতে এবং সবাইকে শান্তি ও সৌহার্দ্যরে বার্তা ছড়িয়ে দেওয়ার আহক্ষান জানান।

প্রিন্ট

আরও সংবাদ