খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি |
১২:৩২ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত কনা খাতুন ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ার কৃষক মামুন মিয়ার মেয়ে।
মৃতের পরিবারের নিকটাত্মীয় লিটন হোসেন জানান, শুক্রবার সকালে কনা বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। পরিবারের সদস্যদের অজান্তে কোনো একসময় অসাবধানতাবশতঃ সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা কনাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে পুকুর থেকে তোলা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাদিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ