খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

ডুমুরিয়ায় আত্মহত্যা চেষ্টার ২০ দিন পর স্কুলছাত্রীর মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৩৩ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


ডুমুরিয়ায় স্কুল ছাত্রী সেতু কবিরাজ (১৫) চিকিৎসাধীন অবস্থায় ২০ দিন পর মারা গেছে। সে উপজেলার কৃষ্ণনগর গ্রামের বিশ্বজিত কবিরাজের মেয়ে এবং রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, পড়ালেখা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে মায়ের প্রতি অভিমান করে গত ২২ আগস্ট নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে স্কুল ছাত্রী সেতু। এসময় তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ প্রায় ২০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরের দিকে তার মৃত্যু হয়। পরে রুপসা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট

আরও সংবাদ