খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

বেনাপোল সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি |
১২:৩৩ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে একাধিক অভিযান চালিয়ে ১৫ লাখ ২২ হাজার টাকার বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 
শুক্রবার বিকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল বেনাপোল চেকপোস্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৩৮টি শাড়ী, ৮২ গজ জিন্সের থান কাপড়, ৬৯ প্যাকেট ফুসকা, সাড়ে ৪ কেজি কিসমিস, ১৬৫টি চকলেট ও ৪২৭টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত পণ্যের সিজার মূল্য ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
 

প্রিন্ট

আরও সংবাদ