খুলনা | শনিবার | ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩

সৌরবিদ্যুৎ থেকে লক্ষ্য ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদন : অনিন্দ্য অমিত

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:৪৩ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


প্রতিমন্ত্রী বলেন, আগামী গ্রীষ্মের আগেই যারা সৌরবিদ্যুৎ স্থাপন করবেন, তারা নিজেদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করতে পারবেন। প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ টাকা ৫০ পয়সা দরে সরকার কিনে নেবে।
তিনি আরো বলেন, “সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা সমন্বিতভাবে কাজ করলে নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্রুত কাক্সিক্ষত অগ্রগতি অর্জন সম্ভব। গ্যাস বা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রকল্প প্রণয়ন, অনুমোদনসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন হয়। তুলনামূলকভাবে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় দু’টোই কম। ফলে স্বল্প সময়ের মধ্যেই নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব।”
প্রতিমন্ত্রী বলেন, “দেশের বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
যশোর টিটিসির প্রিন্সিপাল প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, ইওয়াই বাংলাদেশের এসোশিয়েট ভাইস প্রেসিডেন্ট নাঈমুল ইসলামসহ টিটিসির শিক্ষক ও কর্মকর্তারা।
 

প্রিন্ট

আরও সংবাদ