খুলনা | শনিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ আশ্বিন ১৪৩৩

খুবি’তে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের মন্দির প্রাঙ্গণে ফিতা কেটে শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এরপর শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে হাদী চত্বরে গিয়ে শেষ হয়। 
শোভাযাত্রায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খানসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় আরও বক্তব্য রাখেন উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের শিক্ষার্থী পর্ণব। মন্দির কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর কুমার সাহা। অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ