খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩

জেলা পূজা পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

খবর বিজ্ঞপ্তি |
০২:১৫ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


নগরীর শ্রী শ্রী শীতল বাড়ী মন্দির প্রাঙ্গণে শুক্রবার বিকেল ৪টায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক রতন কুমার মিতের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর বিএনপি’র সভাপতি কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা।
অনুষ্ঠানে অতিথির বক্তৃতা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী সত্যানন্দ দত্ত। অনুষ্ঠানে আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের মহাসচিব সাগর সাধু ঠাকুর। আলোকিত অতিথি ছিলেন কেন্দ্রীয় পূজা পরিষদের উপদেষ্টা বিজয় কুমার ঘোষ ও খুলনা শিশু হাসপাতালের তত্ত¡াবধায়ক ও সিনিয়র কনসালটেন্ট ডাঃ প্রদীপ দেবনাথ। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে র‌্যালির সূচনা করেন খুলনা সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বিপ্রানন্দজী (ধ্র“ব) মাহারাজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, শীতলাবাড়ী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা, আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমর কুন্ডু, বাগমারা সার্বজনীন শ্রীশ্রী গোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, শ্রীমদ্ভগবদগীতা সংঘের সভাপতি নিতাই বিশ্বাস ও ধর্মানুরাগী ও সমাজসেবক দেবনারায়ণ দাস।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শিমুল কুমার দাস, জেলা পূজা পরিষদের অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, অনিমেষ সরকার রিণ্টু, সুমন দাস, প্রবীর রায়, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, অরবিন্দ মহলদার, দিলীপ দাস, অমর দাস, দিপংকর মন্ডল লিটন, বিশ্বজিৎ পাল, অতনু কর বাপ্পা, প্রদীপ হীরা, গোবিন্দ দত্ত, তপন চক্রবর্ত্তী, রঞ্জন কুমার সাহা, নিভারণ রায়, জেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার রাহুল, সাংস্কৃতিক উপকমিটির সদস্য সচিব সুষ্মিতা সাহা লগ্ন, রূপসা উপজেলা পূজা পরিষদের সভাপতি শক্তি পদ বসু ও সাধারণ সম্পাদক কৃষ্ণগোপাল সেন, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, তেরখাদা উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শংকর কুমার বালা, দাকোপ উপজেলা পূজা পরিষদের আহবায়ক গোবিন্দ বিশ্বাস, চালনা পৌরসভা পূজা পরিষদের আহবায়ক চিন্ময় বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপিকা লিপিকা বৈরাগী, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের আহবায়ক রাম প্রসাদ রায় ও সদস্য সচিব প্রভাষক বিদ্যুৎ কুমার রায়, ফুলতলা উপজেলা পূজা পরিষদের আহবায়ক অনুপম মিত্র ও সদস্য সচিব রণজিৎ বোস বিশু, পাইকগাছা উপজেলা পূজা পরিষদের সদস্য সচিব হিমাদ্রি শেখর দেসহ ৯টি উপজেলা ও দু’টি পৌরসভার বিভিন্ন মন্দির-মঠ ও মতুয়া স¤প্রদায়ের বিভিন্ন দলীয় প্রধানসহ অসংখ্য ভক্তবৃন্দ ও পূজা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ