খুলনা | শনিবার | ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর

তালা প্রতিনিধি |
০২:১৮ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬


জলদস্যুদের হামলা-হুমকি, সেচের পানি সংকট ও খাসজমি বন্দোবস্তসহ নানা সমস্যার কথা তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের কাছে তুলে ধরেছেন তালার জেলে, কৃষক, ভ‚মিহীন ও মৎস্যচাষিরা। শুক্রবার বিকেলে উপজেলার গোনালী নলতা, হরিচন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলে-কৃষকদের সাথে ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হলরুমে সাংবাদিক ও সুশীল সামাজের সাথে পৃথক মতবিনিময় সভায় স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও নানা সংকটের কথা শোনেন তিনি।
বেসরকারি গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার’ (পিপিআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ এম. হাশেমী, পিপিআরসির সিনিয়র রিসার্চ এসোসিয়েট নমিরা শামীম, জেন্ডার স্পেশালিস্ট মাহবুবা হক ও কমিউনিকেশন ম্যানেজার জয়ন্ত কুমার পাল উপস্থিত ছিলেন। এছাড়া তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়, বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান শেখ জিল্লুর রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিএম.জুলফিকার রায়হান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা প্রেসক্লাবের জ্যেষ্ঠ যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, এম.এম ফয়সাল, সাংবাদিক সেলিম হায়দার, সেকেন্দার আবু জাফর বাবু, তালা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-আহবায়ক মাওলানা মিজানুর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতবিনিময়ে অংশ নেন। মতবিনিময় সভা পরিচালনা করেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু।
বেসরকারি গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার’ (পিপিআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সঙ্গে মতবিনিময়ে জেলে ও মৎস্যজীবীরা নদী ও জলাশয়ের ওপর তাদের নির্ভরশীলতা, মাছ ধরতে গিয়ে নিরাপত্তাহীনতা এবং জলদস্যুদের হামলা ও হুমকির বিষয় তুলে ধরেন।
কৃষক ও আমচাষিরা সেচের পানির সংকটসহ কৃষির বিভিন্ন প্রতিবন্ধকতার কথা জানান। ভ‚মিহীনরা খাসজমি বন্দোবস্তের নানা জটিলতা তুলে ধরেন। এ ছাড়া নদী-খালের নাব্যতা ফিরিয়ে আনা, এলাকার উন্নয়ন ও মানুষের জীবন-জীবিকার বিভিন্ন বিষয়েও মতামত দেন স্থানীয়রা।
ড. হোসেন জিল্লুুর রহমান বলেন, গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা। আর জবাবদিহিতা কার্যকর করতে হলে মাঠপর্যায়ের মানুষের কথা শুনে তাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তথ্যনির্ভর পরামর্শ তৈরি করা প্রয়োজন।
তিনি বলেন, জেলে পরিবার, ভ‚মিহীন, কৃষক, মৎস্যচাষি ও আমচাষিদের দুঃখ-দুর্দশার কথা ধারাবাহিকভাবে শুনেছি। এখানকার বড় সমস্যাগুলোর মধ্যে জলদস্যুদের আক্রমণ ও হুমকির বিষয়টি উঠে এসেছে। খাসজমি বন্দোবস্ত নিয়েও সমস্যার কথা শুনেছি। এখানে না এলে স্থানীয় মানুষের বাস্তব সমস্যাগুলো এতটা কাছ থেকে বোঝা সম্ভব হতো না।

প্রিন্ট

আরও সংবাদ