খুলনা | শনিবার | ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩

দুবাই-ঢাকাগামী বিমানের ফ্লাইটে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে বিপুল স্বর্ণ জব্দ

খবর প্রতিবেদন |
০৬:০৫ পি.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৬

 

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়েছে। ফ্লাইটে দায়িত্ব পালনরত এক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে এসব স্বর্ণ পাওয়া যায়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশে আসছিল। ফ্লাইটে তল্লাশি চালানোর সময় দায়িত্বে থাকা ওই মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।

তাৎক্ষণিক স্বর্ণের সঠিক পরিমাণ ও মূল্য জানা যায়নি। বিমানবন্দরের বিভিন্ন সংস্থাগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে স্বর্ণগুলো ওজন ও গণনা করা হচ্ছে। পরবর্তীতে প্রকৃত পরিমাণ এবং আনুমানিক মূল্য নিশ্চিত জানানো যাবে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা।

ঘটনার পর আটক ব্যক্তি ও স্বর্ণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বর্ণের পরিমাণ নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ