খুলনা | রবিবার | ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০নং ওয়ার্ড বিএনপি নেতা মিঠু বহিস্কৃত

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৯ এ.এম | ০৬ সেপ্টেম্বর ২০২৬


দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সোনাডাঙ্গা থানার ২০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য শাজাহান কবির মিঠু-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 
সোনাডাঙ্গা থানা বিএনপি’র সুপারিশে শনিবার দলের মহানগর সভাপতি এড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন এই সিদ্ধান্ত অনুমোদন করেন। মহানগর বিএনপি’র দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই এই প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষায় এবং তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ