খুলনা | রবিবার | ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩

নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাত সেমিনার

‘রাসুল (সাঃ)-এর সুন্নাহ ও দেখানো পথ অনুসরণ করার কোনো বিকল্প নেই’

খবর বিজ্ঞপ্তি |
০১:৫১ এ.এম | ০৬ সেপ্টেম্বর ২০২৬


শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রমিক নেতা অধ্যাপক হারুনুর রশীদ খান বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কেবল মুসলমানদের জন্য নন, বরং সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। বর্তমান সমাজের সকল অন্যায়, অনাচার ও নৈতিক অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে রাসুল (সাঃ)-এর সুন্নাহ ও দেখানো পথ অনুসরণ করার কোনো বিকল্প নেই। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ বাস্তবায়ন করতে পারলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। 
নগরীর খালিশপুর বিআইডিসি রোডে অবস্থিত শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে ‘রাসূল (সাঃ) এর শ্রমনীতি, শ্রমিকের অধিকার ও মর্যাদার প্রতিষ্ঠায় এক অনন্য আদর্শ’ বিষয়ক সিরাত সেমিনার-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডাঃ সাইফুজ্জামানের পরিচালনায় সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. জিএম শফিকুল ইসলাম। নির্ধারিত বিষয়ে আলোচনা করেন মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক খান গোলাম রসুল, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ-এর সাবেক ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী শেখ জাকিরুজ্জামান, ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ তারেক ইমরান, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি রাকিব হাসান এবং বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা মুহাম্মাদ আব্দুল গাফফার। 
সীরাত সেমিনারে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চল টিম সদস্য আল ফিদা হোসেন, মহানগর সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন, কাজী মাহফুজুর রহমান, নির্বাহী সদস্য আনিসুর রহমান, খালিশপুর থানা সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বুলবুল কবির, দৌলতপুর থানার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খান মাহবুবুর রহমান জুনাইদ, সোনাডাঙ্গা থানা সভাপতি খান আব্দুল অহিদ, সাধারণ সম্পাদক নুরুল হক, আড়ংঘাটা থানা সভাপতি শাহিনুল ইসলাম, সাজ্জাদ হোসেন তপু, বিআরইএল সভাপতি সাইফুল ইসলাম, সদর থানা সহ-সভাপতি নাসিরুদ্দিন, সাধারণ সম্পাদক মুরাদ সোহাগ, হরিণটানা থানা সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক তাইফুর রহমান, পরিবহন শাখার সভাপতি কামাল হোসেন, আসলাম শিকদার, আব্দুল বারেক, লবণচরা থানা সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল ওহীদ, সদর থানা ফার্ণিচার শ্রমিক ইউনিয়ন সভাপতি আলী হায়দার নিরু, মাওলানা শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম, মাসুম, আবদুল কাদের, দবির উদ্দিন প্রমুখ। 
সেমিনারের শেষাংশে শ্রমবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ