খুলনা | রবিবার | ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩

খুলনায় তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সিএমই’র যাত্রা

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ০৬ সেপ্টেম্বর ২০২৬


আধুনিক ও দক্ষ সাংবাদিকতা চর্চা, তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করতে খুলনায় যাত্রা শুরু করেছে সিএমই-সেন্টার ফর মিডিয়া এক্সেলেন্স (CME-Center for Media Excellence)। গতকাল শনিবার বিকেলে নগরীর কেডি ঘোষ রোডের একটি অভিজাত হোটেলে কেক কেটে সংগঠনটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
তানজীম আহমেদের সঞ্চালনায় এবং বেল্লাল হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য ও ডিডব্লিউ একাডেমির প্রজেক্ট কো-অর্ডিনেটর জিমি আমির, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের প্রধান সংগঠক ও ডিডব্লিউ একাডেমির প্রজেক্ট ম্যানেজার মাইনুল ইসলাম খান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব মুন্সী, হাসান আহমেদ মোল্লা, আতিয়ার পারভেজ, মোস্তফা জামাল পপলু, এ এইচ এম শামীমুজ্জামান, আমিনুল ইসলাম, কৌশিক দে, মাকসুদ আলী, হাসান হিমালয়, হেদায়েত মোল্লা, আব্দুল্লাহ আল মামুন রুবেল, শেখ আল এহসান, মোহাম্মদ মিলন, ফকির শহিদুল ইসলাম, সাকমিডের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইয়াসিন আহমেদ জীবু, সাংবাদিক একরামুল হোসেন লিপু, রাজু আহমেদ, নুরুল আমিন নুর, সাইফুল ইসলাম, ইব্রাহীম খলিল, আয়েশা আক্তার জ্যোতি, কনিকা আক্তার কাকন, মিজানুর রহমান, জুবায়ের হোসেন আবির, এহসানুল হক, হাবিবুল্লাহ খান সাকিব ও নওরিন হক প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ