খুলনা | রবিবার | ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩

এমইউজে খুলনার দ্বিবার্ষিক নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৪ এ.এম | ০৬ সেপ্টেম্বর ২০২৬


খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)’র দ্বিবার্ষিক নির্বাচন আজ। এর আগে গতকাল শনিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় সাধারণ সভায় সভায় প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাজী। বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম০সম্পাদক বেলাল হোসেন সজল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মিলন ও নির্বাহী সদস্য আনিস উদ্দিন, দৈনিক জন্মভ‚মি নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, এমইউজের কোষাধ্যক্ষ এ এইচ এম শামীমুজ্জামান, সদস্য কনক রহমান, এস এম মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাবলু, ইয়াসির আরাফাত রুমি, আজিজুল ইসলাম, মাহবুবুর রহমান মুন্না, আব্দুল্লাহ আল মামুন রুবেল, স ম গোলাম মোস্তফা, আবুল হাসান শেখ, আতাহার হোসেন জোয়াদ্দার, ফকির শহিদুল ইসলাম, রাজু আহমেদ, খাইরুল আলম, রিংটন মন্ডল, নুরুল আমিন নুর, রামিম চৌধুরী, তানজিম আহমেদ, মাসুদ আল হাসান, খান আহসান উল আমিন, শেখ বদর উদ্দিন, জিএম রাসেল, সাইফুল ইসলাম, এম রোমানিয়া, রাসেল মাহমুদ, লতিফুর রহমান লাবু, শরিফা খাতুন শিউলি, নাদিরা আক্তার, আয়েশা আক্তার জ্যোতি, কনিকা আক্তার কাকন, পারভিন আক্তার তুলি, সৈয়দ হুমায়ুন কবীর রানা, শেখ রফিকুল ইসলাম, এম ইসলাম আলী, রাজু খাঁ, সারাফাত হোসেন, এস এম রুবায়েত, মোঃ রাব্বি, শামীম হোসেন, কাজী আতিক ও সাগর, প্রমুখ। 
সভায় বক্তারা বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। 
আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ ও পরবর্তীতে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ