খুলনা | রবিবার | ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩

চিতলমারীতে সড়কের উপর বলগেটের পাইপ, দুর্ঘটনায় হাত ভাঙলো-মাথা কাটল ব্যবসায়ীর

চিতলমারী প্রতিনিধি |
০২:৪৩ পি.এম | ০৬ সেপ্টেম্বর ২০২৬


বাগেরহাটের চিতলমারীতে অনুমোদনহীন বলগেটের পাইপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এনামুল শেখ (২৮) নামের এক কাঁচামাল ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান হাতের কব্জি ভেঙেছে এবং মাথা কেটেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া ভ্যানস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত এনামুল শেখ উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের গনঞ্জর আলী শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বোয়ালিয়া ভ্যানস্ট্যান্ড দিক যাচ্ছিলেন। এ সময় একটি বলগেটের পাইপ রাস্তা উপর দিয়ে নেওয়ায় সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন ঘটনাস্থলে পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাঁকে গুরুত্বর অসুস্থ অবস্থায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকার পরিবেশবিদরা সামাজিক মাধ্যমে অনুমোদনহীন অসাধু ড্রেজার ও বলগেট ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অপূর্ব বিশ্বাস জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একজন রোগী হাসপাতালে আসেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক্স-রে পরীক্ষায় তাঁর ডান হাতের কব্জিতে ভাঙা ধরা পড়েছে এবং মাথা কেটেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্যত্র রেফার করা হবে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন বলগেট দিয়ে বালু দেওয়ার জন্য আমাদের কাছ থেকে কেউ কোন অনুমতি নেয়নি। আমি খোঁজখবর নিয়ে দেখছি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অনুমোদনহীন বলগেট ও সড়কের উপর থাকা পাইপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ