খুলনা | রবিবার | ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩

বেনাপোল সীমান্ত ১৪ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পন্য উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |
০৪:১১ পি.এম | ০৬ সেপ্টেম্বর ২০২৬


যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বিজিবি।

রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, টু-পিছ, তৈরি পোষাক, কিসমিস, জিরা, ফুসকা, টেনিস বল, আমসত্ব, চকলেট ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করে। উদ্ধারকৃত পন্যের সিজার মূল্য ১৩ লাখ ৯৫ হাজার ৫৬০ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল সীমান্তে বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল-পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করেছে। যা বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ