খুলনা | সোমবার | ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩

জাতীয় কবি ৫০তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

খুলনা মহানগরীতে নজরুল একাডেমি স্থাপন করা হবে : কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:২৩ এ.এম | ০৭ সেপ্টেম্বর ২০২৬


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বিকেল ৫টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 
প্রধান অতিথি বলেন, কবি নজরুলের স্মৃতিকে শ্বাশত করে রাখার জন্য খুব শিগগিরই খুলনার জিরো পয়েন্টে কবি নজরুল চত্বর ও কেডিএ এভিনিউ’তে কবি নজরুল এভিনিউ এর নামফলক স্থাপন এবং খুলনা মহানগরীতে নজরুল একাডেমি স্থাপন করা হবে। 
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান। সংগঠনের সভাপতি নজরুল গবেষক সৈয়দ আলী হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মোঃ জিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সংগঠনের উপদেষ্টা কবি ও গবেষক শেখ মনিরুজ্জামান লাভলু। আলোকিত অতিথি ছিলেন ‘খুলনা সাহিত্য মজলিস’-এর প্রতিষ্ঠাতা রুহুল আমিন সিদ্দিকী, সাহিত্য সংগঠন ‘গাঙচিল’-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন, ‘খুলনা কালচাল সেন্টার’ এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইমরুল কায়েস ও ‘পড়শি’র প্রতিষ্ঠাতা শের আলী শেরবাগ।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন খুলনা কবি সাহিত্যিক ফোরাম-এর সদস্য সচিব আজাদুল হক আজাদ, বিদ্রোহী নজরুল একাডেমি’এর প্রতিষ্ঠাতা পরিচালক রামপ্রসাদ রায়, খুসাস-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাওসারী জাহান মঞ্জু, শিশু সাহিত্যিক তারিকুল ইসলাম সুমন, বয়রা সাহিত্য সংসদ’এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোড়ল, আমাদের কথা সাহিত্য পরিষদ-এর সভাপতি কবি বদিউল আলম চৌধুরী, রুসাস’এর সাধারণ সম্পাদক ডা. শরিফুল আলম, বিজয় ’৭১-এর প্রতিষ্ঠাতা সেলিম মাহবুব, অজ¯্র কলমের ছোঁয়া’এর সভাপতি জামিল আহমেদ, গল্পকার শাহানা বেগম, কামরুল হাসান মৃধা, এফ এম রফিকুল ইসলাম, গোলাম রসুল খোকন, ঐতিহ্য সংগ্রাহক এম এম হাসান, গল্পকার সুমি বেগম, নাজমুল তারেক তুষার প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ