খুলনা | সোমবার | ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কৃতি শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ গড়ছে খুলনা বিশ্ববিদ্যালয়

খবর বিজ্ঞপ্তি |
০২:২৪ এ.এম | ০৭ সেপ্টেম্বর ২০২৬


বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, ফেলোশিপ ও উচ্চশিক্ষার সুযোগ নিয়ে যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সাফল্য উদ্যাপন, তাঁদের অর্জনকে স্বীকৃতি প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি সংযোগ গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর (The Office of International Affairs)।
এ উদ্যোগের আওতায় গত দুই বছরে উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া ৬৭ জন গ্র্যাজুয়েট ইতোমধ্যে নিবন্ধন করেছেন। তাঁদের স্কলারশিপ/ফেলোশিপ, উচ্চশিক্ষার প্রোগ্রাম, বিশ্ববিদ্যালয় ও গন্তব্য দেশসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে একটি KU Global Scholars Network গড়ে তোলা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল রোববার চলতি মাসে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাত্রা করতে যাওয়া ছয়জন গ্র্যাজুয়েটকে নিয়ে আন্তর্জাতিক বিষয়ক দপ্তর আয়োজন করে Coffee with KU Global Scholars। আন্তরিক ও অনানুষ্ঠানিক এ আয়োজনে তাঁদের সাফল্য উদযাপন, উচ্চশিক্ষার যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনা এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতি গ্র্যাজুয়েটদের অভিনন্দন ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভ কামনা জানান খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি আয়োজন ও সমন্বয় করেন আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান।
এ নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কেইউ গ্র্যাজুয়েটদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাঁদের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সংযোগ ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে। এটি বর্তমান শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্কলারশিপ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে নতুন একাডেমিক ও গবেষণা সংযোগ তৈরিতেও ভ‚মিকা রাখবে। বিদেশে অবস্থানরত Global Scholars-দের বিশ্ববিদ্যালয়ের পর থেকে Letter of Appreciation & Congratulations পাঠিয়ে তাঁদের অর্জনকে সম্মান ও অভিনন্দন জানানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বিষয়ক দপ্তর KU Global Scholars Network-কে আরও বিস্তৃত করতে আগ্রহী। গত দুই বছরে আন্তর্জাতিক স্কলারশিপ, ফেলোশিপ বা উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বিদেশে যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব গ্র্যাজুয়েট এখনো নিবন্ধন করেননি, তাঁদের এই নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে আহŸান জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ