খুলনা | সোমবার | ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩

এমইউজে নির্বাচন : সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সময়ের খবরের বার্তা সম্পাদক রানা, অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক |
০২:২৫ এ.এম | ০৭ সেপ্টেম্বর ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে)-এর দ্বি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সময়ের খবর-এর বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা। এছাড়া  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সময়ের খবর-এর স্টাফ রিপোর্টার মোঃ খায়রুল আলম সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্য ভোট ১০৮।
এদিকে সময়ের খবরের বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির কর্মরত সাংবাদিক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তারা আশাবাদ ব্যক্ত করেছেন আগামীতে সাংবাদিক সমাজের কল্যাণে আপোষহীন অবস্থায় দৃঢ়তার সাথে মোকাবেলা করবেন নবনির্বাচিত পরিষদ। 
বিবৃতিদাতারা হলেন, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, বিশেষ প্রতিবেদক মোস্তাফিজুর রহমান পারভেজ, নিজস্ব প্রতিবেদক আল মাহমুদ প্রিন্স, সিনিয়র ফটো সাংবাদিক আর জি উজ্জল, অনলাইন ইনচার্জ ইমরান খান, ফটো সাংবাদিক এইচ ডি হেলালসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ