খুলনা | সোমবার | ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩

‘ড্রামের খোলা ভোজ্যতেল ব্যবহার জনস্বাস্থ্য ও খাদ্যের নিরাপত্তার জন্য হুমকি’

খবর বিজ্ঞপ্তি |
০২:২৯ এ.এম | ০৭ সেপ্টেম্বর ২০২৬


ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষক এডভোকেসি সভা রোববার সকালে নগরভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সরকার নিষিদ্ধ করার পরও কেন বাজারে খোলা তেল বিক্রি হচ্ছে এটা একটা প্রশ্ন। সরকার অবশ্যই আইনের কঠোর প্রয়োগে এটা নিয়ন্ত্রণ করবে। প্রয়োজনে আমরা এটা বাস্তবায়নের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করবো।  
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর সহযোগিতায় কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব খুলনা জেলা শাখা এ সভার আয়োজক। 
সভায় বক্তারা বলেন, ভোজ্যতেল সংরক্ষণ ও পরিবহনে ড্রামের খোলা তেল ব্যবহার জনস্বাস্থ্য ও খাদ্যের নিরাপত্তার জন্য হুমকি। নিরাপদ ভোজ্যতেল নিশ্চিত করতে খোলা তেলের উৎপাদন বন্ধ করে বোতল এবং প্যাকেটজাত তেল সরবরাহ করতে হবে, যে কারণে সরকার ২০২২ সালেই খোলা তেল বিক্রয় নিষিদ্ধ করেছে। কিন্তু বাজারে নোংরা বিষাক্ত ড্রামের খোলা তেল বিক্রয় এখনও বন্ধ হয় নি। 
বক্তারা আরু বলেন, যদি এক বারে সম্ভব না হয় তবে ধাপে ধাপে এটা বন্ধ করা অত্যস্ত জরুরি।
ক্যাব খুলনার সহ-সভাপতি এড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক ছিলেন ক্যাব-কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহ: ইফতিখার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-খুলনার উপ-পরিচালক মোহাম্মদ সেলিম। 
খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধের লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের বাজার মনিটরিং-এর ভ‚মিকা বিষয়ে আলোকপাত করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিচার্স ইনস্টিটিউট-এর এলএসএফএফ কর্মসূচির প্রোগ্রাম অফিসার ডাঃ আলিভা হক। 
অন্যান্যের মধ্যে সরকারি এমএম সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম সরদার, বিএসটিআই-খুলনার উপ-পরিচালক এবিএম রইসুল আলম, আযম খান সরকারি কমার্স কলেজের শিক্ষক আবু রায়হান, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ বাদশা খান, বিকে ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শেখ আব্দুল আহাদ, কৃষি বিপণন অধিদপ্তরের ফিল্ড অফিসার আব্দুর রাজ্জাক, সমন্বিত নারী অধিকার সুরক্ষা ফোরামের সমন্বয়কারী এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, নিরালা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শেখ মাহবুবুর রহমান, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম সম্পাদক এম হাদীউজ্জামান।

প্রিন্ট

আরও সংবাদ