খুলনা | সোমবার | ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়া সেই যুবক ৫ দিনের রিমান্ডে

খবর প্রতিবেদন |
০৩:৪০ পি.এম | ০৭ সেপ্টেম্বর ২০২৬


প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়ীবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়া মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০) নামের সেই যুবককে সন্ত্রাসবিরোধী মামলায় ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে রিমান্ড দেন আদালত।

এর আগে গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় প্রধানমন্ত্রীর গাড়ীবহরে ঢুকে পড়েন তিনি।

জানা গেছে, মুবিন বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন।

আটকের পর তেজগাঁও থানার ওসি মো. মুনিরুজ্জামান বলেছিলেন, প্রধানমন্ত্রীর গাড়িবহর থেকে আটক মুবিনের দেহতল­াশি করে তেমন কিছু পাওয়া যায়নি। তবে তার আচরণ ছিল রহস্যজনক। বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ