খুলনা | মঙ্গলবার | ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩

রূপসায় প্রীতি ফুটবল ম্যাচে নৈহাটী সান ফুটবল একাডেমি দল চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৬ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৬


রূপসায় প্রীতি ফুটবল খেলায় নৈহাটী সান ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। নৈহাটী সান ফুটবল একাডেমি (২-০) গোলে রূপসা কলেজ একাদশকে পরাজিত করে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। 
খেলায় প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় নৈহাটী সান ফুটবল একাডেমি দলের তামিম জয়সূচক গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যান। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় নৈহাটী সান ফুটবল একাডেমির রাতুলের দুর্দান্ত গোলে দলকে জয়ের লক্ষে নিয়ে যায়। 
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপসা কলেজ গর্ভনিং বডি’র সভাপতি ও সাবেক যুগ্ম-সচিব এসএম হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন রূপসা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ, নৈহাটী সান ফুটবল একাডেমির সভাপতি সরকারি কাজদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল কাদের শেখ, নৈহাটী সান ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম টুটুল, বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন শেখ, টাউন ক্লাব খুলনার যুগ্ম-আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ জাকির হোসেন, মেসার্স সুলতান এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মোঃ আবু হুরাইরা, জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল হামিদ শেখ (ভাষানি)। 
খেলা পরিচালনা করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার রেফারি শাহ আলম। সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার মেহেদী শেখ, স্থানীয় জামাল মোল্লা। ধারাভাষ্যকর ছিলেন জেলা ক্রীড়া সংস্থার মুস্তাহিদুর রহমান মুক্ত। সম্মানিত অতিথি ছিলেন রূপসা কলেজ অধ্যাপক উদ্ধব চন্দ্র পাল, সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক কে এম খায়রুল বাসার, ক্রীড়া শিক্ষক অনিরুদ্ধ কুমার বাহাদুর, প্রভাষক রিপন আলী, মাহমুদুর রহমান, আক্তার হোসেন, মোঃ ওমর ফারুক, অবসরপ্রাপ্ত প্রদর্শক রাহা গোবিন্দ লাল, জাতীয় দলের সাবেক ফুটবলার প্রশান্ত দে, বিএনপি নেতা নিজাম উদ্দিন টিটো, নৈহাটী সান ফুটবল একাডেমির সহ-সভাপতি মোঃ সবুর শেখ, ফুটবলার সাধন দে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ ইরান শেখ ও ফাহাদ উদ্দিন পারভেজ।

প্রিন্ট

আরও সংবাদ