খুলনা | মঙ্গলবার | ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩

পাইকগাছায় আইনজীবী গ্রেফতার

পাইকগাছা প্রতিনিধি |
০২:১৩ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৬


পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পাইকগাছা আদালতের আইনজীবী শেখ আবুল কালাম আজাদকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে থানা পুলিশের একটি দল ‘ডেভিল হান্ট’ অপারেশন পরিচালনা করে তাকে গ্রেফতার করে। উপজেলা ভূমি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার এড. শেখ আবুল কালাম আজাদ উপজেলার গদাইপুর ইউনিয়নের শেখ আতিয়ার রহমানের পুত্র। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ আউয়াল কবির জানান, ‘ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে পাইকগাছা পৌরসভার ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ