খুলনা | মঙ্গলবার | ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:১৫ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কনস্টেবল মোস্তাইন বিল¬াহ এবং কনস্টেবল নাজমুল ইসলাম। মোস্তাইন বিল¬াহ সাতক্ষীরা পুলিশের পুলিশ লাইনে কর্মরত আছে। এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থাকা ব্যাগ থেকে ৫৬ বোতল ভারতীয় কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। মাদক হিসেবে কোরেক্স সিরাপ ব্যবহার করা হয়। পুলিশের একটি সূত্রের দাবি, মোস্তাইন বিল¬াহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি দোকানে বসে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। স¤প্রতি পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে মোস্তাইন বিল¬াহর বিরুদ্ধে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে তা বিক্রির অভিযোগের কথা উঠে আসে।
গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ সূত্র আরও জানায়, সার্কিট হাউস মোড় থেকে কাঁচাবাজার পার হয়ে একটি চা ও ক্যারাম খেলার দোকানে বসে মোস্তাইন বিল¬াহ ইয়াবা, কোরেক্স ও গাঁজা বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। এ কাজে দোকানের মালিক তাইফুর তাকে সহযোগিতা করতেন বলেও প্রতিবেদনে উল্লে¬খ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্র আরো জানায়, মাদকসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পর সোমবার তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে কোরেক্স সিরাপ উদ্ধারের পর তাঁদের গ্রেফতার করা হয়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, ডিবি পুলিশ তাদেরকে আটক করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রিন্ট

আরও সংবাদ