খুলনা | বুধবার | ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩

বটিয়াঘাটায় নদী থেকে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি |
১২:০৯ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৬


খুলনার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা বাজারসংলগ্ন নদী থেকে জেলখানাঘাটে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় নদীর কাতিয়ানাংলা ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি রাকিবের বলে শনাক্ত করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নদী পারাপারের যাত্রী ও স্থানীয় লোকজনের মাধ্যমে রাকিবের এক আত্মীয় বিষয়টি জানতে পারেন। এরপর স্বজন ও স্থানীয়রা একটি ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে কাতিয়ানাংলা খেয়াঘাট ও শিয়ালডাঙ্গা ঘাটসংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। পরে মরদেহটি নদীর পাড়ে আটকে রাখা হয় এবং খবর দেওয়া হয় খুলনা নৌ পুলিশকে।

খবর পেয়ে খুলনা নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে রাকিবের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

এ ঘটনায় নিখোঁজ অপর ব্যক্তির সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট

আরও সংবাদ