খুলনা | বুধবার | ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩

অবৈধ ইসরায়েলি বসতিগুলোর পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে ১২ দেশ

খবর প্রতিবেদন |
০১:৪৯ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৬


অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার মাত্রা বেড়ে গেছে। এর প্রতিবাদে এসব এলাকায় উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপ-উত্তর আমেরিকার ১২টি দেশ। দেশগুলোর মধ্যে আছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। এছাড়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেনও বাণিজ্য সীমিত করার পরিকল্পনা করছে। মঙ্গলবার এক বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এসব তথ্য নিশ্চিত করেছেন। 
আয়ারল্যান্ড ও স্পেন ইতোমধ্যে ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নিয়েছে। ইসরায়েলের প্রধান বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়নকে একই ধরনের সিদ্ধান্ত নিতে কয়েক সপ্তাহ ধরে চাপ দিচ্ছে ফ্রান্স। তবে ইউনিয়নের অন্য কয়েকটি সদস্য দেশ এতে বাধা দিয়েছে।
বিবৃতিতে ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ‘পশ্চিম তীরে ইসরায়েলি সরকারের কর্মকাণ্ড দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।’ দ্বি-রাষ্ট্র সমাধান অনুযায়ী, ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা স্বাধীন রাষ্ট্র হবে এবং শান্তিপূর্ণ অবস্থানে থাকবে।
মন্ত্রীরা সতর্ক করে বলেন, বসতি স্থাপনকারীদের সহিংসতা ও বসতি স¤প্রসারণ নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। যত দিন যাচ্ছে পরিস্থিতির তত অবনতি ঘটছে। ইসরায়েলের সরকারকে অবিলম্বে বসতি স¤প্রসারণ ও বেসামরিক প্রশাসনিক ক্ষমতার বিস্তার বন্ধ করতে হবে। 
একই সঙ্গে সহিংসতার জন্য বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনা এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তের আহŸান জানিয়েছেন মন্ত্রীরা।
বিবৃতি অনুযায়ী, পশ্চিম তীরের যেসব ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইনে অবৈধ; সেগুলোর পণ্য বাণিজ্যের ক্ষেত্রে ১২টি দেশ জাতীয়, ইউরোপীয় পর্যায়ে অথবা নিজ প্রক্রিয়া অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে অভিপ্রায় নিশ্চিত করেছে। 
সূত্র : এএফপি।

প্রিন্ট

আরও সংবাদ