খুলনা | বুধবার | ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে ২নং ওয়ার্ড ও যোগিপোল ইউনিয়ন যুবদলের উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৬


খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের পক্ষ থেকে মাসব্যাপী মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খানজাহান আলী থানা যুবদলের অন্তর্গত সংগঠনের ২নং ওয়ার্ড ও যোগিপোল ইউনিয়নের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের আহŸায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক কামাল হোসেন, আমিন আহমেদ মিঠু।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ২নং ওয়ার্ড যুবদলের আহŸায়ক রাসেল মাহমুদ  ও সদস্য সচিব মামুনুর রশিদ মুন্না  এবং যোগিপোল ইউনিয়ন যুবদলের আহŸায়ক মোঃ জাহিদুল ইসলাম ও সদস্য সচিব রাকিব রায়হান  
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের এই মশা নিধন কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ