খুলনা | বুধবার | ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩

খুলনায় নানা কর্মসূচির আয়োজন

মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৬


মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর। এ দেশের নারীর সার্বিক ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে নারীদের সরাসরি সম্পৃক্ত করার মহতি লক্ষ্যে ১৯৭৮ সালের এই দিনে আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাজে নারীর গুরুত্ব ও প্রভাবের কথা সব সময় স্মরণ করিয়ে দিয়েছেন। তাঁর ঘোষিত ঐতিহাসিক ১৯দফা কর্মসূচির ১১নং দফায় সমাজে নারীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও তাঁদের কর্মসংস্থানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভ‚মিকা রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। তিনি বিশ^াস করতেন, এ দেশের জনসংখ্যার অর্ধেক নারী-তাঁদের পেছনে ফেলে রেখে কোনো জাতি সমৃদ্ধি অর্জন করতে পারে না।
মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর মহিলা দলের উদ্যোগে আজ ব্যাপক কর্মসূচির গ্রহণ করা হয়েছে। বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট হলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের মূল কার্যক্রম সূচনা করা হবে। পরবর্তী সময়ে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ