খুলনা | বুধবার | ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩

খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা এমইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দের

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিকদের কল্যাণে উভয় সংগঠন অভিন্নভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত শুভেচ্ছা ও মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি  মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন  খুলনার নবনির্বাচিত সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ,  ক্রীড়া সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, কনক রহমান, রামিম চৌধুরী, প্রেসক্লাবের সদস্য সোহাগ দেওয়ান, হাসানুর রহমান তানজির, এমইউজের  সদস্য নুরুল আমিন নূর, রাজু হাওলাদার,  মাসুদ আল হাসান, খান আহসানুল আমিন প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ