খুলনা | বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারে ক্ষতিপূরণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:৫৫ এ.এম | ১০ সেপ্টেম্বর ২০২৬


বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বিআরটিএ’র সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বিআরটিএ সূত্রে জানা যায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সর্বমোট ২৭টি পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে নিহত ২৫ জনের প্রতি পরিবারকে ৫ লাখ টাকা করে ১ কোটি ২৫ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া দুর্ঘটনায় আহত ২ জনের চিকিৎসাসেবা ও পুনর্বাসনের জন্য প্রদান করা হয় ৬ লাখ টাকা। সহযোগিতা প্রাপ্তদের মধ্যে চলতি বছরের ১২ মার্চ বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের রামপালের বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবার রয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ