খুলনা | বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

ডুমুরিয়ায় গাঁজাসহ আটক মাদক বিক্রেতাকে ২০ দিনের কারাদণ্ড

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৫৬ এ.এম | ১০ সেপ্টেম্বর ২০২৬


ডুমুরিয়ার আঠারমাইলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী রফিকুল গোলদার (৪৬) কে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও একশ’ টাকা জরিমানা করা হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার বেতাগ্রাম এলাকার মৃত আনসার গোলদারের ছেলে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। 
থানা পুলিশের এস আই অনিমেষ কুমার জানান বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডুমুরিয়া থানাধীন বেতাগ্রাম এলাকা থেকে রফিকুল গোলদারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল­াশি করে ১০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। দুপুরে গাঁজাসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদলতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও একশত টাকা জরিমানা ধার্য করেন। বিকেলে আসামিকে খুলনা জেল সুপারের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ