খুলনা | বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

‎পাইকগাছার কপিলমুনিতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা

পাইকগাছা প্রতিনিধি |
১২:৫৬ এ.এম | ১০ সেপ্টেম্বর ২০২৬


পাইকগাছার বাণিজ্যিক এলাকা কপিলমুনিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভোক্তা অধিকার খুলনার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান যৌথভাবে মঙ্গলবার দুপুরে  এ অভিযান পরিচালনা করেন। 
দীর্ঘদিন যাবৎ নকল লেবেল ব্যবহার ও প্যাকেটজাত করে নিম্নমানের পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাত করণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় কপিলমুনি কলেজ মোড় এলাকার তপন মন্ডলের মালিকানাধীন দ্বীপ এন্টারপ্রাইজে ৩০ হাজার টাকা এবং উত্তম কুমার সাহার মালিকানাধীন কর্ণফুলি টি হাউজে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল।

প্রিন্ট

আরও সংবাদ