খুলনা | বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নড়াইল প্রতিনিধি |
১২:৫৬ এ.এম | ১০ সেপ্টেম্বর ২০২৬


নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড় সাতটার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনের নিকটবর্তী তুলারামপুর এলাকা অতিক্রম করার সময় উক্ত ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়। স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রিন্ট

আরও সংবাদ