খুলনা | বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

আহত সাংবাদিক রিংটন মন্ডলকে দেখতে হাসপাতালে এমইউজে নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৮ এ.এম | ১০ সেপ্টেম্বর ২০২৬


সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন দৈনিক জন্মভূমির মফস্বল সম্পাদক রিংটন মন্ডলকে দেখতে মঙ্গলবার রাতে খুলনা  মেডিকেল কলেজ হাসপাতালে যান মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে)-এর নেতৃবৃন্দ। সাংবাদিক নেতৃবৃন্দ তার চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল­া প্রমুখ। 
এদিকে সাংবাদিক রিংটন মন্ডলের সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি আবু তৈয়ব, সহ-সভাপতি মাসুদুর রহমান রানা, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, কনক রহমান, ডিএম রেজা সোহাগ, মাহবুবুর রহমান, রামিম চৌধুরী। 
অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফউজের সাবেক সহ-সভাপতি ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজে, খুলনার সাবেক সভাপতি আবু কাজি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ।

প্রিন্ট

আরও সংবাদ