খুলনা | বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

নতুন দায়িত্বে মোহাম্মদ আলী আসগার লবি, অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক |
০১:২৯ এ.এম | ১০ সেপ্টেম্বর ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার। মঙ্গলবার জাতীয় সংসদে চিফ হুইপ মোঃ নুরুল ইসলাম মনি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এখন থেকে মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন মোহাম্মদ আলী আসগার। 
মোহাম্মদ আলী আসগার বিএনপি’র রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে হারিয়ে তিনি বিজয়ী হন।
এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আলী আসগার। তিনি এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন (২০০৩-০৬)। 
একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর ফলে এ পর্যন্ত গঠিত সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টিতে। সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক সংসদীয় কমিটি। এদিনের পাঁচটি কমিটি গঠনের মাধ্যমে এ পর্যন্ত ৪৫টি কমিটি গঠিত হলো।
ডুমুরিয়া ও ফুলতলা জিয়া পরিষদের অভিনন্দন : খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি রেলপথ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ডুমুরিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাই, ফুলতলা উপজেলা জিয়া পরিষদের সভাপতি শেখ আবু সাইদ কবির, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, কৃষ্ণ পদ মন্ডল, মাহাবুব আলম দীপক, হাসান খান, অনুপম মিত্র, মোঃ জাকির হোসেন, এস এম আবুল হাসান, মাহাবুবুর রহমান, সেলিম রাজা, আব্দুল হারিশ বিশ্বাস ফেরদাউস গাজী, শামীম হোসেন মিঠু, এম এ জলিল, সেলিম হালদার, গাজী আব্দুল কুদ্দুস, শেখ আব্দুস সালাম, ডাঃ মুনতাসীর আমীন সিজান, নুরুল হক খোকন, আনোয়ার হোসেন সিদ্দিকী, ডাঃ বিল্লাল হোসেন, মনিরুজ্জামান মনি, সৈয়দ মাহাদাৎ হোসেন, ইঞ্জিঃ আবুল হাসান, আব্দুল খালেক মুনসি, ফেরদাউস গাজী, ইকবাল হোসেন, সেলিম হোসেন প্রমুখ।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি : রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। বিবৃতিদাতারা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, সাংবাদিক অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম-মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম মাস্টার, শেখ গোলাম সরোয়ার, মতলুবুর রহমান মিতুল, প্রফেসর সেলিনা বুলবুল, এড. মনিরুল ইসলাম পান্না, শেখ আব্দুস সালাম, প্রকৌশলী রফিকুল আলম সরদার, শেখ আরিফ নেওয়াজ, বিশ্বাস জাফর আহমেদ, জি এম রেজাউল ইসলাম, এস এম আকতার উদ্দিন পান্নু, প্রকৌশলী সেলিমুল আজাদ, মোঃ হায়দার আলী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুর হাসান অপু, রকিব উদ্দিন ফারাজী, মোঃ শফিকুর রহমান, শিকদার আব্দুল খালেক, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ আব্দুস সালাম, এস এম মুর্শিদুর রহমান লিটন, এড. মিনা মিজানুর রহমান, এড. শেখ আবুল কাসেম, এড. কুদরত ই খুদা, আফজাল হোসেন রাজু, আসাদুজ্জামান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, তরিকুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোরশেদ উদ্দিন, সাইফুল ইসলাম পিয়াস প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ