খুলনা | বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

সিনিয়র সাংবাদিক সানোয়ার পারভেজের ইন্তেকাল, শোক

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৩ এ.এম | ১০ সেপ্টেম্বর ২০২৬


ইসলামিক টেলিভিশনের প্রযোজক ও খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সানোয়ার পারভেজ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কল্যাণপুরস্থ বাসভবনে মঙ্গলবার সকাল ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিনে বাদ আসর কল্যাণপুরস্থ দারুস সালাম জামে মসজিদে প্রথম জানাজা ও বাদ মাগরিব মিরপুরস্থ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়।
খুলনা অঞ্চল জামায়াতের শোক : ইসলামিক টেলিভিশনের প্রযোজক ও খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সানোয়ার পারভেজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াত খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার এমপি। অন্যরূপ বিবৃতি দিয়েছেন মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

প্রিন্ট

আরও সংবাদ