খুলনা | বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

মহানগর জামায়াতের রুকন সম্মেলন কাল, সকল প্রস্তুতি সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৩ এ.এম | ১০ সেপ্টেম্বর ২০২৬


মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ফলে খুলনায় তা মহামারী আকার ধারন করেছে। এখনই সরকার, সিটি কর্পোরেশন, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্ব-স্ব ক্ষেত্রে কার্যকরী উদ্যোগ গ্রহন করে ডেঙ্গু প্রতিরোধ করা অতীব জরুরি। ডেঙ্গু আক্রান্ত রোগীর সুচিকিৎসা নিশ্চিতসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার জন্য সরকারের প্রতি তিনি উদাত্ত আহবান জানান। 
আগামী ১১ সেপ্টেম্বর সকালে নগরীতে রুকন সম্মেলনের প্রস্তুতি নিয়ে থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব তথ্য জানান। 
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মীম মিরাজ হোসাইন, ড. আবু রুবাবা, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, মহানগরী যুব বিভাগের সভাপতি মুকারম বিল্লাহ, মাওলানা শেখ মোহাম্মদ অলিউল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, মুহাম্মদ আব্দুল গফুর, মাওলানা শাহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, এড. শফিকুল ইসলাম লিটন, সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার আনসারী, ব্যবসায়ী থানা সভাপতি সিদ্দিকুর রহমান, হাফেজ ইমরান খালিদ, খুলনা সদর থানা  সেক্রেটারি আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, খালিশপুর থানা আব্দুল আউয়াল, দৌলতপুর থানা মাওলানা মহিউদ্দীন, আড়ংঘাটা থানা সেক্রেটারি শেখ ফিরোজ আহমেদ তুহিন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ