খুলনা | বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

নগরীতে আদালতের কোর্ট জিআরও’র মোটরসাইকেল চুরি : থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৪ এ.এম | ১০ সেপ্টেম্বর ২০২৬


খুলনা জেলা জজ আদালতের জিআরও মোঃ সামছুল হক মুন্সীর মোটরসাইকেল চুরি হয়েছে। বুধবার ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী খুলনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 
অভিযোগ সূত্রে জানা যায়, জেলা জজ আদালতের জিআরও মোঃ সামছুল হক মুন্সী প্রতিদিনের ন্যায় সকালে তার ব্যবহৃত এফ জেড মোটরসাইকেল যার নং খুলনা-ল-১২-৩০৪৮ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে রেখে দ্বিতীয় তলায় তার অফিস রুমে কাজ শুরু করেন। কাজ শেষে কাজ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে নিচে এসে দেখেন অজ্ঞাতনামা চোরেরা মোটরসাইকেলটি তালা ভেঙ্গে চুরি করে নিয়ে  গেছে। এ ঘটনায় তিনি খুলনা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় তদন্তে রয়েছেন এস আই জামাল হোসেন। 

প্রিন্ট

আরও সংবাদ