খুলনা | বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

খুলনার বহুল আলোচিত বি-কোম্পানির সদস্য রিয়াদ খান ডুমুরিয়ায় গ্রেফতার

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৫৪ এ.এম | ১০ সেপ্টেম্বর ২০২৬


খুলনার বহুল আলোচিত একাধিক মামলার পলাতক আসামি বি-কোস্পানির সক্রিয় সদস্য মোঃ রিয়াদ খান (৩০) কে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে থানাধীন ভান্ডারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 
রিয়াদ খান খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড় প্রাইমারি স্কুল সড়ক এলাকার আব্দুল কাদেরের বাড়ির ভাড়াটিয়া হুমায়ুন কবিরের ছেলে। সে খুলনা মেট্রোপলিটন এলাকাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং খুলনার বহুল আলোচিত সন্ত্রাসী দল বি-কোম্পানির সক্রিয় সদস্য। বিষয়টি নিশ্চিত করেন, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন, স¤প্রতি সময়ে খুলনা মহানগরীতে ঘটে যাওয়া একাধিক খুনসহ নানা অপরাধের সাথে জড়িতদের গ্রেফতারে মহানগর পুলিশ ও র‌্যাবের সাঁড়াশী অভিযান অব্যাহত রয়েছে। ফলে গ্রেফতার এড়াতে সে আত্ম গোপনে ছিলো। আটক আসামি রিয়াদ খানকে খুলনা মহানগর পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ