খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

নগরীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক |
০৭:৫৩ পি.এম | ১০ সেপ্টেম্বর ২০২৬


মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুই নেতাকর্মীকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে মিছিলটি তেঁতুলতলা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ প্রশাসন। নিষিদ্ধ ঘোষিত দলটির হঠাৎ এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর শিববাড়ি মোড় এলাকা থেকে হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী একত্রিত হয়ে একটি আকস্মিক মিছিল বের করেন। মিছিলটি শেরেবাংলা রোড হয়ে তেঁতুলতলার মোড়ের দিকে অগ্রসর হতে থাকে। পুলিশি তৎপরতা দেখে মিছিলকারীরা দিগবিদিক জ্ঞান হারিয়ে পালাতে শুরু করে। একপর্যায়ে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে পুলিশ। বাকিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। প্রাথমিকভাবে আটককৃতদের নাম ইব্রাহিম ও পনু সরদার বলে জানা গেছে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝটিকা মিছিল থেকে আটককৃত দুই ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

প্রিন্ট

আরও সংবাদ