খুলনা | শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩

ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদের উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৬ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


মহানগরীসহ দেশের দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর ভয়াবহ বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং রোগীর ভিড়ে চিকিৎসা সেবা প্রদান করাও কঠিন হয়ে পড়েছে। 
বিবৃতিদাতারা হলেন পরিষদের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল মালেক, সভাপতি শেখ মুহা. সাহেব আলী, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ রেহানা আখতার, সহ-সভাপতি আফরোজা আখতার মঞ্জু, সুলতান হোসেন খান, মহাসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, পরিষদের নেতা এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, এম এ মান্নান বাবলু, কামরুল করিম বাবু, এস এ রহমান বাবুল, আলতাফ হোসেন, কাজী এনামুল হক টুকু, মোশাররফ হোসেন, মোঃ হুমায়ুন কবির বালী, ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, কাজী মিজানুর রহমান, আব্দুস সালাম মোল্লা, হুমায়ুন কবির খান, এসএম রাসেল আমিন, মোঃ হুমায়ুন কবির, আজাদুল হক আজাদ, মজিবর রহমান বাবুল, ইসরাত জাহান জিনাত, রোদেলা আক্তার রেশমী ও এইচ এমমুনতাকিম সেজান প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ