খুলনা | শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩

খাদ্যের মূল্যবৃদ্ধিতে পোল্ট্রি শিল্প মালিক সমিতির উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


মুরগী-গরু-মাছের খাদ্যের উপকরণ ভূট্টা-গম, সায়াবিন খৈল, রাইস পালিশ, ওষুধ-ভিটামিন, ভ্যাকসিন প্রভৃতির মূল্য দফায় দফায় বৃদ্ধিতে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ ফেডারেশন ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সভাপতি মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও খুলনা বিভাগীয় সমন্বয়ক এস এম সোহরাব হোসেনসহ সমিতির নেতৃবৃন্দ। 
বিবৃতিতে তাঁরা বলেন, যেখানে এক মাস পূর্বে প্রতি কেজি ভূট্টার মূল্য ছিল ৩০ টাকা, যা বর্তমানে ৩৮ টাকা; প্রতি কেজি সোয়াবিন খৈলের মূল্য ছিল ৬০ টাকা, যা বর্তমানে ৬৬ টাকা বিক্রী হচ্ছে। এছাড়া রাইস পালিশ, ওষুধ, ভিটামিন, ভ্যাকসিনের মূল্যও দফায় দফায় বৃদ্ধি হওয়ায় ডিম-দুধ-মাছের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এতে খামারী-ব্যবসায়ী ও ভোক্তা সাধারণসহ সর্বমহলে গভীর উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।
বিবৃতিদাতারা হলেন সমিতির ঊর্ধ্বতন সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি প্রফুল্ল কুমার রায়, মোঃ গোলাম সরোয়ার পিণ্টু, শেখ রেজানুল ইসলাম, মোঃ ইলিয়াছ চৌধুরী, এইচ এম সিদ্দিকুর রহমান, মোঃ আলমগীর খান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ আরিফুর রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, মোঃ মামুনুর রহমান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ মোজাম্মেল হক, হারুন রশীদ শেখ, শাহ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাউদ্দিন, মোঃ আব্দুল আহাদ, মোঃ কামরুল ইসলাম, মনিরুজ্জামান জামান, এস এম তামজিদ হোসেন সৌরভ প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ