খুলনা | শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩

কেসিসি ২নং ওয়ার্ডে হুইপ বকুলের পক্ষে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


নগরীর কেসিসি ২নং ওয়ার্ডে জহির উদ্দিন গণবিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য (চাল) বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ২৫০ জনের মাঝে চাল প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান। ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ আলমগীর হোসেন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, এমদাদুল হক, রউচ উদ্দিন, শাহাবুদ্দিন বুদ্ধি, আবুল কালাম, মাহাবুব মাস্টার, গোলাম নবী পাটোয়ারী, আব্দুল করিম, রিপন তালুকদার, ফুল মিয়া, আকবর হোসেন, ইউসুফ আলী, ফারুক হোসেন, মেহেদী হাসান বাপ্পি, মাসুম খান, বেলাল, পারভেজ, আমান, ফয়সাল আহমেদ, রানা, মনির হোসেন, আছাদ, হলি চৌধুরী, তাছলিমা, বিল্লাল হোসেন, দিপু, আজাদ, আলম হোসেনসহ বিএনপি সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ