খুলনা | শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩

আহবায়ক সামসুল আলম, সদস্য সচিব আনোয়ার

খুলনা জেলা বেকারী মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


খুলনা জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোখলেছুর রহমান। সভা পরিচালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন রানা। 
সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে মোঃ সামসুল আলমকে আহবায়ক এবং মোঃ আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটির যুগ্ম-আহবায়ক ইউসুফ মোল্লা এবং সদস্য হিসেবে রয়েছেন মোঃ রাসেল, মোঃ গনি, মোঃ সাহাবুদ্দিন এবং মোঃ মামুন। কমিটি গঠনে সার্বিক সহযোগিতা করেন আব্দুল মান্নান, গিয়াস উদ্দিন মাতুব্বর, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, পারভেজ হোসেনসহ মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। সকল সদস্যদের ঐক্যমতকে ধন্যবাদ জানিয়ে নব-নির্বাচিত আহবায়ক সামসুল আলম বলেন, বেকারী শিল্পে ব্যবহৃত তেল, চিনি, ডালডা, ময়দা ও পলিথিন-এর মূল্য উর্দ্ধগতিতে বেকারী শিল্পে লোকসানের সম্মুখিন হচ্ছে।
 

প্রিন্ট

আরও সংবাদ