খুলনা | শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে খালিশপুরে নাহিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৯ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


খুলনা অঞ্চলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন নতুন রোগী। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে মশারি কেনার সামর্থ্য নেই এমন ৩০০ দরিদ্র পরিবারের হাতে মশারি তুলে দিয়েছে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকেলে নগরীর খালিশপুরে আনুষ্ঠানিকভাবে মশারি বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা।
আয়োজকরা জানান, শুধু মশারি বিতরণ নয়, দরিদ্র মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিশেষ করে রাতে নিয়মিত মশারি ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে চান তারা। এ ধরনের উদ্যোগের প্রশংসা করে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহŸান জানান প্রধান অতিথি শফিকুল আলম মনা। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেশের বিভিন্ন জেলায় সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশেনের খুলনার সভাপতি শারমীন খান, খালিশপুর থানা মহিলা দল নেত্রী মিসেস মনি আক্তার, হাবিবা খান, ফারজানা নাহার, জাহিদুল ইসলাম নান্টু, অরুন সরকার,  মুক্তি খান, ফরিদা বেগম, জেসমিন নাহার সুমি, ফাতেমা জ্যোতি,  মাছুমা আক্তার, আইরিন আরা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ