খুলনা | শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩

তালায় অবৈধভাবে বালু উত্তোলনে ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা

তালা প্রতিনিধি |
১২:৩০ এ.এম | ১১ সেপ্টেম্বর ২০২৬


তালার খানপুর বিলের একটি ঘের থেকে অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে চারজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার খানপুর বিল এলাকায় একটি ঘেরের ভেতর থেকে অনুমোদন ছাড়াই বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালি উত্তোলনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত জানায়।
তালা উপজেলা প্রশাসন জানিয়েছে, অনুমোদন ছাড়া বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি জমি ও স্থানীয় জলাবদ্ধতা ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়তে পারে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ